Sylhet Today 24 PRINT

প্রবাসী সাংবাদিক জামালকে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সংবর্ধনা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ জানুয়ারী, ২০১৯

যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সদস্য জামাল উদ্দিন ও তার সহধর্মিণী তসলিমা আক্তারের লন্ডন যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) দক্ষিণ সুরমা কুচাই তৈয়ব কামাল এলাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা প্রদান করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ কয়েস আহমদ, কার্যনির্বাহী সদস্য নুরুল ইসলাম, সদস্য শাহীন আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক যুগভেরীর ফটো সাংবাদিক এম মনিরুজ্জামান রনি, দৈনিক সিলেটের দিনকালের কালের ফটো সাংবাদিক শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.