Sylhet Today 24 PRINT

মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণী

মাধবপুর প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এসএফএ এম শাহজাহান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।

প্রধান শিক্ষক ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো. আব্দুল আজিজ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রাক্তন প্রধান শিক্ষক সাইফুল হক মির্জা, বিদ্যোৎসাহী সদস্য শাহ মো. সেলিম, আলমগীর হোসেন টিপু, মাসুকুর রহমান, শৈলেন চন্দ্র বণিক, কাউন্সিলর বাবুল হোসেন, সাবেক কাউন্সিলর গোলাপ খান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, মওলানা শিক্ষক জুনাইদ আহমেদ লস্কর প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.