Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে আছিরগঞ্জ প্রিমিয়ার লিগের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২৩ জানুয়ারী, ২০১৯

সিলেটের গোলাপগঞ্জে ফ্রাঞ্চাইজি ভিত্তিক আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আছিরগঞ্জ প্রিমিয়ার লিগের (এপিএল) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) দুপুর ২টায় আছিরগঞ্জ বাজার সংলগ্ন দিশারী প্রি ক্যাডেট স্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদের সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ।

বিশেষ অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. আব্দুল গফুর, প্রথমবেলা অনলাইন পোর্টালের পরিচালক আতাউর রহমান আতা, তরুণ প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ সভাপতি শফি আহমদ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলীম, ক্রীড়া সংগঠক মাহমু্দুর রহমান মামুন, ময়নুল ইসলাম প্রমুখ।

এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় আছেন যুক্তরাজ্য প্রবাসী আলিম উদ্দিন, প্যারিস প্রবাসী মাছুম আহমেদ, জামাল আহমেদ ও আব্দুল কাইয়ুম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.