Sylhet Today 24 PRINT

ভারতের রিপাবলিক ডেতে সিলেট চেম্বারের শুভেচ্ছা

নিউজ ডেস্ক |  ২৬ জানুয়ারী, ২০১৯

ভারতের ৭০তম রিপাবলিক ডে উপলক্ষে সিলেটস্থ ইন্ডিয়ান এসিসটেন্ট হাই কমিশনার এল. কৃষ্ণমূর্তি এবং দুর্গা কৃষ্ণমূর্তিকে শুভেচ্ছা জানিয়েছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দ।

শনিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি হোটেলের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ, সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, সহ সভাপতি জনাব মো. এমদাদ হোসেন, পরিচালক এহতেশামুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশ সিলেট রেঞ্জ এর ডিআইজি মো. কামরুল আহসান বিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেটস্থ ইন্ডিয়ান এসিসটেন্ট হাই কমিশনারের সেকেন্ড সেক্রেটারি গিরিশ পূজারী, সিলেটের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিলেটস্থ ইন্ডিয়ান এসিসটেন্ট হাই কমিশনারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.