Sylhet Today 24 PRINT

পুলিশ সেবা সপ্তাহে বিশ্বনাথে র‌্যালী

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৭ জানুয়ারী, ২০১৯

‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালী করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ। রোববার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্বনাথ থানা প্রাঙ্গণ থেকে ওসি শামসুদ্দোহা পিপিএম’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

এসময় উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীসহকারে পুনরায় থানা প্রাঙ্গণে গিয়ে শেষ করা হয়।
 
র‌্যালীতে অংশ নেন থানার এসআই মহব্বত হোসেন, এসআই দেবাশীষ সর্ম্মা, এসআই সবুজ কুমার নাইড, এসআই আফতাবুজ্জামান রিগ্যান, এসআই লিটন রায়, এসআই রসুল আহমদ, এএসআই তালেব আলী, এএসআই রিতেন সিংহ, এএসআই রতন চন্দ্র সরকার, এএসআই জামাল খান, এএসআই পরিমল চন্দ্র শীল, এএসআই বিমল চন্দ্র দাস, এএসআই দীপক চন্দ্র সূত্র ধর, এএসআই সাইফুর রহমান, এএসআই অরুণ চন্দ্র দাসসহ ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের কনস্টেবলগণ  উপস্থিত ছিলেন।






 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.