Sylhet Today 24 PRINT

চেতনায় রণাঙ্গন ৭১’র ৪র্থ ফ্রি চক্ষু চিকিৎসা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৮ জানুয়ারী, ২০১৯

‘সৃষ্টির সেরা মানুষ, মানুষের সেবায় আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে চেতনায় রণাঙ্গন ৭১। এর ধারাবাহিকতায়  ফ্রি চক্ষু চিকিৎসা সম্পন্ন করেছে সংগঠনটি।

সোমবার (২৬ জানুয়ারি) সংগঠনের উদ্যোগে দক্ষিণ সুনামগঞ্জ দরগাপাশা ইউপির, পাইকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, দক্ষিণ সুনামগঞ্জের, পাইকাপন, হাসামপুর, জগন্নাতপুর, উপজেলার, তেলীকোনা, খামার খাল, কান্দার গাও, নোয়াগাও, দাস নোয়াগাও ও দিরাই, উপজেলার সিকন্দর পুর, হুসেন পুর, নগদীপুর, পুকিডর এলাকায় প্রায় ১৬’শ অসহায় রোগীকে চোখের এ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

সকল রোগীদের মধ্য থেকে চোখের অপারেশনের জন্য ৫০ জন রোগীকে বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে অপারেশন করা হয়।

চেতনায় রণাঙ্গন ৭১’র এই আয়োজনে সহযোগিতা করায় সংগঠনের, প্রতিষ্ঠাতা আহ্বায়ক রকিবুল হাসান রুমন, সদস্য শাহিন আহমদ, বিএনএসবি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা স্বরুপ একটি শুভেচ্ছা স্মারক দুলেন।

বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন,  সাধারণ সম্পাদক, সৈয়দ মুশাহিদ আহমদ ও  পাবলিক রিলেশন অফিসার, দেওয়ান রুহুন আমিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.