Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলের দি বাডস্ রেসিডেনসিয়্যাল স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দি বাডস্ রেসিডেনসিয়্যাল স্কুলের ৪০তম আন্তঃ হাউজ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কলেজ রোডস্থ দি বাডস্ রেসিডেনসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডা. এস এ মতিন, সহ সভাপতি বোর্ড অব গভর্নেস ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ চা সংসদ সিলেট ব্রাঞ্চ এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি কাদির খান, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, রুপম আচার্য, শিমুল তরফদার প্রমুখ।

কলেজের সিনিয়র শিক্ষক আলপনা সেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বোর্ড অব গভর্নেস এন্ড গভর্নিং বডির সভাপতি তাহসিন এ চৌধুরী। অনুষ্ঠান শুরুর পূর্বে মশাল জালিয়ে খেলাধুলার উদ্বোধন করা হয়। পরে প্রধান অতিথি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.