Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে আরব শাহ একাডেমীর পুরস্কার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৯

সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডির আরব শাহ একাডেমী এন্ড হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ক্বারি আমির উদ্দিন।

বিদ্যালয়ের পরিচালক সোহেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, শিক্ষানুরাগী ও সমাজ সেবক জাহির উদ্দিন ও জহির উল্লাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হালিমা বেগম।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক জাবের আহমদ, সাকির আহমদ, মুক্তার আলী, লোকমান আহমদ জয়নাল আহমদ, রুবেল মিয়া, জ্যোৎস্না বেগম, রুনা বেগম, লাকি বেগম ও তামান্না বেগম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.