Sylhet Today 24 PRINT

রাজু হত্যাকারীদের বিচারের দাবি মৌলভীবাজার ছাত্রদলের

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০১৯

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক মো. ফয়জুল হক রাজু হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় ছাত্র সংঘঠনটি।

বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, "১১ আগস্ট সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের দিন মেয়র আরিফের বিজয় উল্লাসকে কলঙ্কিত করতে চিহ্নিত অপরাধীরা এ হত্যাকাণ্ড চালায়।"

তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ফয়জুল হক রাজুর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.