Sylhet Today 24 PRINT

পররাষ্ট্রমন্ত্রীকে টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন-কে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন।

শুক্রবার রাত ১০টায় নিজ বাসভবনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের  হাতে ফুল দিয়ে সিলেট টিভি ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন (টিসিজেএ)’র সদস্যরা শুভেচ্ছা জানান।

এসময় টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন’র সভাপতি দিগেন সিংহ, সহ সভাপতি এস আলম আলমগীর, সাধারন সম্পাদক ইকবাল মুন্সী, প্রতিষ্ঠাতা সভাপতি ছুটন সিংহ, সাবেক সভাপতি আনিস রহমান, প্রচার সম্পাদক অনিল পাল, সদস্য নিরাদন্দ পাল, শফি আহমেদ, দিপক বৈদ্য দিপু, নৌসাদ চৌধুরী, শাকিল আহমেদ সোহাগ, শামীম হোসেন সামি, শাহীন আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.