Sylhet Today 24 PRINT

সাংস্কৃতিক সংগঠন ‘দীপ্তর্ষী’র আত্মপ্রকাশ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

‘বিশ্ব মোদের পাঠশালা’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটে আত্মপ্রকাশ করলো সাংস্কৃতিক সংগঠন ‘দীপ্তর্ষী’।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে প্রথম আলো বন্ধুসভার আয়োজনে সিলেট বইমেলায় দলীয় পরিবেশনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ সংগঠনটি।

ভাষার মাসে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা ও একুশে ফেব্রুয়ারিকে ঘিরেই ছিল তাদের প্রথম পরিবেশনা ‘কোন এক মাকে’।

সংগঠন প্রধান শাহিদ খান ফরহাদ বলেন, "মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অসাম্প্রদায়িকতা, সাম্যবাদ প্রতিষ্ঠায় শুদ্ধ সংস্কৃতি চর্চাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষে আমরা ১৬ জন সদস্য মিলে শুরু করেছি সাংস্কৃতিক সংগঠন দীপ্তর্ষী।"

তিনি আরো বলেন, "সংস্কৃতির সকল অনুষঙ্গ নিয়েই কাজ করবো আমরা। শুদ্ধ সংস্কৃত চর্চার মাধ্যমে কুলশিত সত্ত্বার বিনাশ ঘটবে বলে জানান দীপ্তর্ষীর সদস্যরা।"

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যরা হলেন- শাহিদ খান ফরহাদ, রুবেল আহমদ, পাপিয়া রায়, চৈতি রাণী দেবনাথ, তমাল রায়, একা দেবনাথ, এবং লাবণী রায়,  সদস্য দীপা কর্মকার, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.