বিশ্বনাথ প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০১৯
আল্-মোস্তফা ট্রাস্টের উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০জন অসহায় রোগীকে ঔষধসহ ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার পালেরচক গ্রামের সারং বাড়িতে দিনব্যাপী ওই ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।
ইউরুপ ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস ইউকে’র ব্যবস্থাপনায়, ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের আয়োজনে এবং যুক্তরাজ্য প্রবাসী দবির আহমদের অর্থায়নে দিনব্যাপী ওই ফ্রি চক্ষু ক্যাম্পে বিশ্বনাথের রামপাশা অলংকারী ও খাজান্সী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে প্রায় ২৫০জনেরর বেশী রোগীরা চিকিৎসা গ্রহণ করেছেন।
এরমধ্যে ১০০জনকে চশমা, ৮০জনকে ঔষধ এবং অপারেশনের উপযোগী ৩৫জনের মধ্য ২০জন রোগীকে ফ্রি অপারেশনের জন্যে ওসমানীনগর ভার্ড চক্ষু হাসপাতালের মাধ্যমে ফ্রি অপারেশন করানো হয়েছে।
এদিকে বিকালে ফ্রি চক্ষু চিকিৎসা সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফ্রি চক্ষু ক্যাম্পের সমাপ্তি করা হয়। সারং বাড়ির যুক্তরাষ্ট্র প্রবাসী মুজিব উজ্জামানের সভাপতিত্বে ও ভার্ড চক্ষু হাসপাতালের পরিচালক শফিকুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. নামমুন নাহার, (তান্নি), ডা. রুমানা আক্তার, ডা. আতিকুল্লাহ ও ডা. জাহাঙ্গীর আলম, সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন চ্যানেল এস’র বিশ্বনাথ প্রতিনিধি ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন।