Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার

কুলাউড়া প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৯

কুলাউড়ায় আক্তারুন্নেছা প্রাথমিক মেধাবৃত্তির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কুলাউড়া রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজী আপ্তাব আলী কল্যাণ ট্রাস্ট কর্তৃক আয়োজিত ২য় আক্তারুন্নেছা প্রাথমিক মেধাবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান।

অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি এএফএম ফৌজি চৌধুরীর সভাপতিত্বে ও বিশিষ্ট সংগঠক শহীদুল ইসলাম তনয়ের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, জেলা পরিষদের সদস্য মো. আব্দুল মানিক ও শিরিন আক্তার চৌধুরী মুন্নি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি মোদাব্বির হোসেন চৌধুরী সিতাব, জুড়ী তৈয়বুনন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, এমএ গণি আদর্শ কলেজের প্রভাষক সাবিনা ইয়াছমিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মুহিব আলী, রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার রিপোর্টার সুমন আহমদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ফারহান আহমদ। পরে মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৮৬জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় এবং সেরা ৫জন অভিভাককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

উলেখ্য, মোট ৪৮৩জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.