সংবাদ বিজ্ঞপ্তি | ০৪ ফেব্রুয়ারী, ২০১৯
সিলেটে যাত্রা শুরু করলো 'ইউনিক ড্রিমার্স' নামক ইভেন্ট ম্যানেজমেন্ট। কয়েকজন তরুণদের উদ্যোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ড শপিং সিটির ৪র্থ তলায় ইভেন্ট ম্যানেজমেন্টের অফিস উদ্বোধন করা হয়।
নানা আয়োজনের মধ্যদিয়ে অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুজেল আহমদ তালুকদার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া, শিপন আহমদ, মিজবা আহমদ, জুয়েল আহমদ, সালা উদ্দিন পারভেজ, জাওয়াদ খান প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিক ড্রিমার্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক আনহার আহমদ তালুকদার, নয়ন চৌধুরী জয়, দিলোয়ার তালুকদার, আমিরুল ইসলাম, নুরুল আমিন তালুকদার, নয়ন দাস দুর্জয়, নুর আহমদ, মুহিবুর রহমান ও সালে আহমদ মামুন।
এসময় উপস্থিত অতিথিরা বলেন, বর্তমান প্রজন্ম চাকরির পিছনে সময় নষ্ট না করে নিজেরা মিলে এ ধরণের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ব্যবসা বা নিজ উদ্যোগে কোন কর্মক্ষেত্র তৈরি করার মতো একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে ইউনিক ড্রিমার্সের উদ্যোগতারা।