Sylhet Today 24 PRINT

সমাজসেবী শুক্লা ঘোষ আর নেই

সিলেটটুডে ডেস্ক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলাস্থ এ-ব্লকের ১৪ নং বাসা নিবাসী সমাজসেবী শুক্লা ঘোষ আর নেই।

তিনি গত ৩১ জানুয়ারি বৃহস্পতিবার রাত ১টা ৩৭ মিনিটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। শুক্লা ঘোষ পনিটুলা পঞ্চায়েত কমিটির প্রধান মুরব্বী ও পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা শ্রী প্রদীপ ঘোষের সহধর্মিনী। মৃত্যুকালে তিনি ২ ছেলে, অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর শেষকৃত্য স্থানীয় শশ্বানঘাটে সম্পন্ন হয়। শুক্লা ঘোষ-এর মৃত্যুতে পল্লবী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুবায়ের ও সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ, পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটুল ও সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা এক শোক বার্তায় প্রয়াতের আত্বার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.