Sylhet Today 24 PRINT

সংক্ষিপ্ত সফরে আরব আমিরাতে খোকন-সুরমান

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

সংক্ষিপ্ত সফরে আরব আমিরাত যাচ্ছেন কুলাউড়া পৌর কাউন্সিলর মন্জুরুল আলম চৌধুরী খোকন ও স্বেচ্ছাসেবক দল নেতা এবং ব্যবসায়ী সুরমান আহমদ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যাত্রা করেছেন।

আরব আমিরাত সফরে কুলাউড়া পৌর কাউন্সিলর মন্জুরুল আলম চৌধুরী খোকন ও ব্যবসায়ী সুরমান আহমদ সেখানে বসবাসরত কুলাউড়া প্রবাসীদের দেয়া কয়েকটি সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন।

কাউন্সিলর মন্জুরুল আলম চৌধুরী খোকন ও ব্যবসায়ী সুরমান আহমদ সময় স্বল্পতার জন্য স্বজন ও শুভাকাঙ্ক্ষীদেরকে জানাতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সুস্থভাবে দেশে ফিরে আসতে পারেন এজন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.