Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে প্রতিবন্ধী-মাদকাসক্ত-প্রবীণ নারী ফোরাম গঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক প্রতিবন্ধী, মাদকাসক্ত ও প্রবীণ নারী ফোরাম গঠন করা হয়েছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গলের ইছবপুরে অবস্থিত কারিতাস কারিগরি বিদ্যালয়ের হলরুমে এ কমিটি গঠন করা হয়।

কারিতাসের মাঠ কর্মকর্তা ফাসবন পলেংয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা জনাব লুটমন এডমন্ড পডুনা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য মিনতি রাণী দে। অনুষ্ঠানে ৩নং শ্রীমঙ্গলের বিভিন্ন ওয়ার্ডের ৩০ জন প্রতিবন্ধী, মাদকাসক্ত এবং প্রবীণ নারীরা উপস্থিত ছিলেন।

কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- প্রতিবন্ধী, মাদকাসক্ত এবং প্রবীণ নারীদের কর্মক্ষম করে তোলা ও তাদের সক্ষমতা বাড়ানোই কারিতাস এসডিডিবি প্রকল্পের মূল উদ্দেশ্য, আর এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা এই কমিটি গঠন করে দিয়েছি।

অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী, মাদকাসক্ত ও প্রবীণ নারী ফোরামের ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.