সিলেটটুডে ডেস্ক | ০৬ ফেব্রুয়ারী, ২০১৯
হাজী আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঁঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর কার্যনির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহিউদ্দিন আহমদ সেলিম।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মালিকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আব্দুর রহমান খোরাসানীর পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ফারুক আহমদ । এছাড়াও বক্তব্য দেন রাশিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মুয়িনুল ইসলাম, টুকের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল দাস, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মঈন উদ্দিন, নেওয়াজ উদ্দিন আহমদ, মতিউর রহমান, ইকবাল হোসেন, সিনিয়র শিক্ষক আব্দুস শুকুর, রাসেন্দ্র নারায়ন তালুকদার, মাওলানা জাকারিয়া, আবুল বাশার এবং এলাকার গণ্য-মান্য ব্যক্তি বর্গের মধ্যে বক্তব্য দেন মিসবাহ উদ্দিন মিসবা প্রমুখ ।
আলোচনা সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাহিউদ্দিন আহমদ সেলিম।