সিলেটটুডে ডেস্ক | ০৬ ফেব্রুয়ারী, ২০১৯
দক্ষিণ সুরমাস্থ লতিফা-শফি সরকারি মহিলা কলেজে একদল ফিনিক্সের মাসব্যাপী "মাতৃভাষা চর্চা" এর ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বুধবার (৬ ফেব্রুয়ারি) কলেজের হল রুমে ফিনিক্সের মাতৃভাষা চর্চা অনুষ্ঠানের উদ্বোধন হয়।
উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লতিফা শফি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান ও আজকের প্রশিক্ষক একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন। এসময় উপস্থিত ছিলেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শেখ মো. আবদুর রশিদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা, বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুর রহমান, রসায়ন বিভাগের প্রভাষক নন্দ কিশোর রায় প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন একদল ফিনিক্সের প্রচার সম্পাদক আদনান আনোয়ার।
উচ্চারণ নিয়ে প্রায় চার শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এই কার্যক্রমটি ৩ ঘণ্টা ধরে পরিচালিত হয়। ৩য় দিনের কার্যক্রমে প্রশিক্ষণ প্রদান করেন একদল ফিনিক্সের সভাপতি আবৃত্তিশিল্পী আবু বকর আল আমিন।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মহোদয় একদল ফিনিক্স এর এই কাজকে সাধুবাদ জানিয়ে বলেন,ভাষা সারাদেশে সাড়া জাগানো এই আয়োজনে আমাদের কলেজকে সামিল করায় কৃতজ্ঞতা আয়োজকদের প্রতি। বছরব্যাপী এমন বাস্তবমুখী এবং প্রয়োজনীয় শিক্ষার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী উচ্চারণ বিষয়ক এই কার্যক্রমে আগামী ১১ ফেব্রুয়ারি শাহ খুররম ডিগ্রী কলেজ ও ১২ তারিখ হাজি আব্দুস সাত্তার উচ্চবিদ্যালয়সহ প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে নাট্য সংগঠন একদল ফিনিক্স।