Sylhet Today 24 PRINT

সংস্কৃতি প্রতিমন্ত্রীকে উৎসব স্মারক দিলেন রজত কান্তি গুপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৬ ফেব্রুয়ারী, ২০১৯

সম্প্রতি অনুষ্ঠিত নাট্যমঞ্চ জাতীয় লোকনাট্যোৎসবে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতার জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদকে উৎসব স্মারক তুলে দেন নাট্যমঞ্চ সিলেটের সভাপতি ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

বুধবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাতের সময় তিনি এটি তুলে দেন।

এসময় রজত কান্তি গুপ্ত সংস্কৃতি প্রতিমন্ত্রীকে সিলেটের নাট্য ও সংস্কৃতি অঙ্গনের কথা তুলে ধরেন এবং সম্মিলিত নাট্য পরিষদ আয়োজিত মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

এসময় নাট্য পরিষদের প্রকাশিত বিভিন্ন সময়ের স্মারকও সংস্কৃতি প্রতিমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সংস্কৃতি মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে উৎসবের সফলতা কামনা করেন।

প্রসঙ্গত, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে ১৫ দিনব্যাপী মহান একুশের আলোকে নাট্য প্রদর্শনী শুরু হবে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.