সংবাদ বিজ্ঞপ্তি | ০৭ ফেব্রুয়ারী, ২০১৯
গত ২৯ জানুয়ারি রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে হামলার প্রতিবাদে সিলেটে আজ বৃহস্পতিবার মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানবন্ধন কর্মসূচীর আ্য়োজন করেছে আরটিভি সিলেট পরিবার।
২৯ জানুয়ারি সাস্থ্যখাতে বিভিন্ন অনিয়ম দুনীর্তির সংবাদ সংগ্রহে ওই হাসপাতালে যান আরটিভি স্টাফ রিপোর্টার সোহেল রানা ও ক্যামেরাপার্সন নাজমুল হোসেন সায়মন। এসময় তাদের উপর হামলা চালানো হয়।
এ হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার দাবিতে আয়োজিত মানববন্ধনে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে আরটিভি সিলেট পরিবার।