Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উদ্যোগে বিভিন্ন বিভাগের শিক্ষকদের সমন্বয়ে  ’অমর ২১’ ও ’চেতনা ৭১’ নামীয় দু’টি দল গঠন করে এক প্রীতি ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমীর মাঠে দুপুর ২ টায় আরম্ভ হয়।

এ প্রতিযোগিতাটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন  করেন লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার জনাব বনমালী ভৌমিক এবং রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি।

লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী তার বক্তব্যে বলেন, "খেলার কোনো বয়স নেই। খেলাধুলা শরীরের সাথে সাথে মনেরও বিকাশ সাধন করে।" এসময় তিনি এ সংস্কৃতি বজায় রাখতে সকলের প্রতি আহবান জানান।

ট্রেজারার জনাব বনমালী ভৌমিক বলেন, "শিক্ষকরা নিজেদের মধ্যে এ ধরনের সুস্থ প্রতিযোগিতার আয়োজন করার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও আত্মিক উন্নয়নের স্বাক্ষর রাখলেন।"

রেজিস্ট্রার মেজর (অব.) মো. শাহ আলম পিএসসি এর স্বাগত বক্তব্য প্রদানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়।

খেলায় ‘ চেতনা ৭১’  আট উইকেটে জয় লাভ করে। প্রথমে ব্যাট করে ’অমর ২১’ ১৬১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ’চেতনা ৭১’ ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ৬৪ রান করে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় ’চেতনা ৭১’ এর আশরাফ।

’অমর ২১’ এর অধিনায়ক ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. ওয়াহিদুজ্জামান খান এবং  ’চেতনা ৭১’ এর অধিনায়ক ছিলেন ট্যুরিজম এন্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জনাব মাহবুবুর রহমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.