Sylhet Today 24 PRINT

ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও অংশীজনদের জন্য অবহিতকরন কর্মশালা

চুনারুঘাট প্রতিনিধি |  ০৭ ফেব্রুয়ারী, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর সামাজিক প্রচারাভিযান কার্যক্রম এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দুটোয় মোস্তফা শহীদ মিলনায়তনে পায়কট বাংলাদেশের সহযোগিতায় এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঈন উদ্দিন ইকবাল এর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সেইপের নির্বাহী পরিচালক জালাল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব ওয়ালিদ হোসেন ও অর্থ মন্ত্রণালয় অতিরিক্ত মহা সচিব নুরুল ইসলাম।

কর্মশালায় বক্তারা বলেন, "সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য সম্পূর্ণ সরকারি খরচে কাজ ও কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে দিয়ে সমাজে কেউ যেন বাদ না পড়ে সেই লক্ষ নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। তাই এ সুযোগটি কাজে লাগিয়ে সমাজে দক্ষতা উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।"

উক্ত কর্মশালায় প্রায় সত্তর জন বিভিন্ন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.