Sylhet Today 24 PRINT

মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৯ ফেব্রুয়ারী, ২০১৯

শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্দের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটে বারবার মেলার আয়োজন করার ফলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই এত ঘন ঘন মেলা আয়োজন না করা ও অনতিবিলম্বে মেলা বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ব্যবসায়ীরা।

ব্লু ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেদ আহমদের সভাপতিত্বে ও মো. আলতাফ হোসেন ও মাসুদ হোসেন খানের যৌথ পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা রইছ আলী, ব্লু ওয়াটার শপিং সিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ ইসলাম, ব্যবসায়ী নেতা বাবুল মিয়া, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিম, ব্যবসায়ী মাওলানা আব্দুল আলিম, সিলেট মিলেনিয়ামের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, মিতালী ম্যানশনের সাধারণ সম্পাদক অলিউর রহমান চৌধুরী, ওয়াহিদ ভিউ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাসেল আহমদ সুমন, ব্লু ওয়াটার শপিং সিটির সহ সভাপতি রফু মিয়া, জুয়েল তালুকদার, রিয়াজ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক জুনেদ, সহ-সাধারণ সম্পাদক এম.জি.এ সুহিন, মিলেনিয়াম মার্কেটের কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, রোজ ভিউ মার্কেটের ব্যবসায়ী কামাল উদ্দিন, কাজী ম্যানশনের কোষাধ্যক্ষ মাহফুজুল ইসলাম মিঠুন, ব্যবসায়ী তাজুল ইসলাম, রুহুল আমিন, হেলাল আহমদ, তারেক আহমদ, মিতালী ম্যানশনের ব্যবসায়ী এমরান হোসেন, রহমত এলাহি নাঈম, রাজু আহমদ, শহীদুল হক, শিপন চৌধুরী, রাসেল আহমদ, তুহিনুর রহমান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.