Sylhet Today 24 PRINT

বঙ্গবীর ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী শনিবার

সিলেটটুডে ডেস্ক |  ১২ ফেব্রুয়ারী, ২০১৯

মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানীর ৩৫তম মৃত্যুবার্ষিকী আগামী শনিবার।  যথাযথ মর্যাদায় তার মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শনিবার (১৬ ফেব্রুয়ারী) যে সকল কর্মসূচী পালন করা হবে সেগুলো হল, সকাল সাড়ে ৯টায় মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।  হযরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খতমে কুরআন।  বাদ জোহর হযরত শাহজালাল রহ. দরগাহ জামে মসজিদে মিলাদ ও দোয়া।  মিলাদ মাহফিল ও দোয়া শেষে মরহুমের কবর জিয়ারাত।

কর্মসূচিতে ওসমানী অনুরাগীসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য  অনুরোধ জানাছেন সংগঠনের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ জুয়েল ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.