Sylhet Today 24 PRINT

কানাইঘাটের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলী আকবরের জার্সি বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৯

কানাইঘাটের খালপার পূর্ব মহল্লা ফুটবল দল ও দাওয়াদারী শাপলাকুঁড়ি স্পোর্টিং ক্লাব ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।

রোববার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কানাইঘাটের তালবাড়ী বাজারে তিনি উভয় দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন- শাপলাকুঁড়ি দলের চুনু মিয়া, আলী হোসেন, আছার উদ্দিন, তাজ উদ্দিন, উসমান, আবুল হোসেন, জাহেদ ও খালপার পূর্বমহল্লা দলের নূরুল ইসলাম, বুলবুলসহ অন্যান্য খেলোয়াড়বৃন্দ।

তালবাড়ী যুবসমাজের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুন নূর চৌধুরী খালেদ, নোমান আহমদ, তানভীর চৌধুরী, জুয়েল আহমদ, আলমগীর প্রমুখ।

এসময় মো. আলী আকবর চৌধুরী কোহিনূর এলাকার সকল সমস্যা ও সম্ভাবনায় সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.