Sylhet Today 24 PRINT

‘শ্রাবণকন্যা ও বঙ্গ দেশের রঙ্গ শালা’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব

নিজস্ব প্রতিবেদক |  ১৪ ফেব্রুয়ারী, ২০১৯

মৌলভীবাজারে কবি তাহমিনা খাতুনের শ্রাবণকন্যা এবং কবি মৃণাল কান্তি দাসের বঙ্গ দেশের রঙ্গ শালায় কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র (পিটিআই) মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে প্রাথমিক শিক্ষা পরিবার।

প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন পিটিআইয়ের তত্ত্বাবধায়ক এ কে এম সাইফুল হাসান। প্রশিক্ষক আমেনা আক্তারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কবি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক তাহমিনা খাতুন।

আলোচনা করেন পিটিআইয়ের সহ তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির, ছড়াকার ও মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. বায়েজিদ খান ও কবি মৃণাল কান্তি দাস। দুটি কাব্যগ্রন্থের ওপর লিখিত আলোচনা করেন গবেষক দীপঙ্কর মোহান্ত ও প্রশিক্ষক আছমা বেগম।

কবিতা আবৃত্তি করেন প্রিয়াঙ্কা রায়, জুঁই রায়, জায়েদা শর্মি, খাদিজা আক্তার, নুপুর শীল ও পুষ্পিতা পাল। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সন্ধ্যায় ধামাইল নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.