Sylhet Today 24 PRINT

সিলেট স্টেশন ক্লাবে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর উদ্যোগে বসন্ত বরণ ও বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা হয়।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি)রাতে ক্লাব মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।

সিলেট স্টেশন ক্লাবের প্রেসিডেন্ট এমাদউল্লাহ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেটের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল ইসলাম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবুল কাশেম।

আরো উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ বেগম মমিনুন নেসা, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিনহা, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, ক্লাব পরিচালনা পর্ষদের সদস্য- অর্থ ও পরিকল্পনা বিভাগ শাহ মো. মোসাহিদ আলী অ্যাডভোকেট প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.