Sylhet Today 24 PRINT

মাতৃভাষা দিবসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার

সিলেটটুডে ডেস্ক |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৯

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সিলেটের আয়োজনে কেন্দ্রীয় শহিদ মিনারে বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

জোট ভুক্ত সাংস্কৃতিক সংগঠন সমূহকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নাম তালিকাভুক্ত করতে আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।

রাতে গণমাধ্যমে প্রেরিত ও সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আগ্রহীরা ০১৭১১৩৪১৩৮৯ (শামসুল আলম সেলিম) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংগঠনটি ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.