Sylhet Today 24 PRINT

সিলেটে আন্তঃব্যাংক ব্যাডমিন্টন প্রতিযোগিতা

সংবাদ বিজ্ঞপ্তি |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেটে সপ্তাহব্যাপী শুরু হয়েছে আন্তঃব্যাংক ব্যাডমিন্টন প্রতিযোগিতা। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌহাট্টায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড সিলেট পরিবারের উদ্যোগে শুরু হয় এ ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

সপ্তাহব্যাপী ইস্টার্ন ব্যাংক লিমিটেড আন্তঃব্যাংক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন ব্যাংকটির সিলেটের সকল শাখার মোট ৩০ জন খেলোয়াড়।

মঙ্গলবার খেলার উদ্বোধন করেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান শাখার ব্যবস্থাপক জনাব চৌধুরী তামান হাসিব। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপশহর শাখার  বি এস এস এম তারেক আহমেদ চৌধুরী।

এ বি এম ফাহিম ও এ কে এম ফাহিমের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন জনাব কবির উদ্দিন আহমদ, জাবেদ ইকবাল, শাফি উদ্দিন চৌধুরী, চৌধুরী তাহসিন মাহবুব প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.