Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

সিলেটটুডে ডেস্ক |  ২১ ফেব্রুয়ারী, ২০১৯

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২১শে ফেব্রুয়ারি) সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি দে, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মশিউর রহমান এহিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য ডা. বিভু, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক আরজু বাঙ্গালি, সহ-সমাজকল্যাণ সম্পাদক জাবেদ আহমদ, সদস্য আব্দুল মুহিত স্বপন, সাবেক ছাত্রনেতা বাপ্পা পাল, সামন্ত ধর, উত্তম দেব, মো. পান্না প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.