Sylhet Today 24 PRINT

ক্বিন ব্রিজ এলাকা থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

সিলেট নগরের ক্বিন ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একজন অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এখন পর্যন্ত মৃতদেহটির কোনো পরিচয় বা আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। মৃত ব্যক্তির বয়স অনুমান ৩৮/৩৯, গায়ের রং উজ্জ্বল শ্যামলা, লম্বা আনুমানিক ৫ফুট ৭ ইঞ্চি, মুখমন্ডল লম্বাটে। মৃতদেহটি বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হিমাগারে রক্ষিত আছে।

যদি কারো উক্ত মৃত ব্যাক্তির পরিচয় জানা থাকে বা আত্মীয় স্বজনের সন্ধান পান তাহলে কোতোয়ালী মডেল থানায় ০১৭১৮০১১৮৪০ যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.