Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের বার্ষিক ক্লাব ভিজিট সম্পন্ন

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০২ মার্চ, ২০১৯

ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শাখার বার্ষিক ক্লাব ভিজিট সম্পন্ন হয়েছে । শুক্রবার (১ মার্চ) বাৎসরিক এ ক্লাব ভিজিট সম্পন্ন হয়।

শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শাখার ইনার হুইল ক্লাবের এ বার্ষিক ক্লাব ভিজিটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনার হুইল ক্লাবের ডিসট্রিক্ট ৩২৮ এর বাংলাদেশ চেয়ারম্যান নায়মা শাখাওয়াত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শাহীনা রফিক।

ক্লাব ভিজিট শেষে শ্রীমঙ্গলের বিটিআরআই গেস্ট হাউসের কনফারেন্স রুমে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ইনার হুইল ক্লাবের শ্রীমঙ্গল শাখার সভাপতি রীতা দত্ত।

সভায় ক্লাবের বার্ষিক হিসেব নিকেশ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং ইনার হুইল ক্লাবের বিভিন্ন প্রোজেক্ট নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল শাখার বিভিন্ন প্রোজেক্ট এর ভূয়সী প্রশংসা করেন এবং নিজেদের মধ্যে সম্পর্কন্নোয়নে জোড় দেন।

এসময় ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল ও মৌলভীবাজার শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ইনার হুইল ক্লাবের ডিসট্রিক্ট চেয়ারম্যান নায়মা শাখাওয়াত ইনার হুইল ক্লাব শ্রীমঙ্গল শাখা কে ৮০০০ টাকা অনুদান প্রদান করেন।

শ্রীমঙ্গল ইনার হুইল ক্লাব কেন্দ্রীয় ইনার হুইল ক্লাব কে একটি হুইল চেয়ার অনুদান হিসাবে প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.