Sylhet Today 24 PRINT

রক্তদান টিম ‘আলো’র কেন্দ্রীয় সভাপতি সাইদুর, সম্পাদক মাহির

নিজস্ব প্রতিবেদক |  ০৫ মার্চ, ২০১৯

স্বেচ্ছাসেবামূলক প্রতিষ্ঠান সেভ দ্য ফিউচারের সহযোগী সংগঠন স্বেচ্ছায় রক্তদান টিম ‘আলো’র ২০১৯ সালের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সাইদুর রহমানকে সভাপতি ও মাহির আরিফকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার (১ মার্চ) বিকালে আলো'র নিজস্ব কার্যালয়ে কমিটি ঘোষণা করেন সেভ দ্য ফিউচারের এর নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা মজুমদার ।

কমিটিতে সহ-সভাপতি লিজা ও নূরে ইয়াসমিন সেতু, যুগ্ম সাধারণ সম্পাদক তাহমিদ শরীফ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, অর্থ সম্পাদক শাকিল, দপ্তর সম্পাদক নাদিরু ইসলাম আকাশ (অফিস বিভাগ), প্রচার সম্পাদক এম এইচ কবির ও তোফায়েল আহমদ, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক টিয়া, সহকারী ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক অরফিন।

সেভ দ্য ফিউচারের এর নির্বাহী পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা মজুমদার বলেন, দেশের কোন রোগীর যেন রক্তের অভাবে হাসপাতালে মৃত্যু না হয় সে জন্য কাজ করে যাবে 'আলো' ব্লাড ডোনেশন টিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.