Sylhet Today 24 PRINT

সেতুমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় সিলেটের আইনজীবীদের দোয়া

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৫ মার্চ, ২০১৯

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু উদ্যোগে সোমবার (৪ মার্চ) দুপুর আড়াইটায় আইনজীবীগণকে নিয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল ২নং বার হলের ২য় তলায় অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি জামিলুল হক জামিল, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ আইনজীবীগণ।

দোয়া মাহফিলের শুরুতে বার কাউন্সিলের সদস্য রুহুল আনাম চৌধুরী মিন্টু সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত, সৎ ও কর্মঠ ব্যক্তি হিসাবে ওবায়দুল কাদের সরকারী এবং সাংগঠনিক দায়িত্ব পালনে প্রচুর সুনাম অর্জন করেছেন। দেশ ও জনগণের স্বার্থে মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

মন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন এডভোকেট মুহিবুর রহমান সুজা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.