Sylhet Today 24 PRINT

বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা যুব কমান্ড

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০১৯

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু তাহের, মনেজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা আফতাব আলী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মো. জিল্লুর রহমান জিল্লু, সদস্য মসাহিদ মির্জা, দদরুল ইসলাম, মো. মিরাজ খান সাকু ও লোকমান মির্জা প্রমুখ।

এ সময় শহিদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর নামে বিভিন্ন শ্লোগান দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.