Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বার নেতৃবৃন্দের সাথে হ্যামট্রামেক সিটি কাউন্সিলের সাক্ষাৎ

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৯ মার্চ, ২০১৯

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রে নির্বাচিত সর্বপ্রথম বাংলাদেশী ও হ্যামট্রামেক সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট সাহাব উদ্দিন সুমিন।

শনিবার (৯ মার্চ) বেলা ১২টায় চেম্বার কনফারেন্স হলে এ সাক্ষাতের আয়োজন করা হয়।

তিনি ইতোপূর্বে হ্যামট্রামেক সিটির ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সাথে তিনি জড়িত রয়েছেন।

চেম্বার সভাপতি খন্দকার সিপার আহমদ তাকে সিলেট চেম্বারে স্বাগত জানান এবং প্রবাসী অধ্যুষিত সিলেট অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখার আহবান জানান।

হ্যামট্রামেক সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট সাহাব উদ্দিন সুমিন সৌজন্য সাক্ষাতে মিলিত হওয়ার জন্য সিলেট চেম্বার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সিলেটের প্রবাসী বিনিয়োগ বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সহসভাপতি মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান (জামিল), সদস্য রাখাল দে ও সাহাব উদ্দিন সুমিন এর সহধর্মিনী সৈয়দা তাসলিমা বিনতে নূর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.