Sylhet Today 24 PRINT

সারাদেশে ৫০ হাজার টাকা বেতনে কর্মী নিয়োগ দেবে যমুনা ব্যাংক

সিলেটটুডে ডেস্ক |  ১০ মার্চ, ২০১৯

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ম্যানেজার ট্রেইনি অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।

পদের নাম
ম্যানেজার ট্রেইনি অফিসার।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর স্নাতকে ন্যূনতম সিজিপিএ ৩ থাকতে হবে। অনূর্ধ্ব ৩০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়োগ দেওয়া হবে।

বেতন স্কেল
বেতন ৫০ হাজার টাকা।  

আবেদনের পদ্ধতি
প্রার্থীদের যমুনা ব্যাংকের ওয়েবসাইটের (www.jamunabankbd.com/career) মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ
আবেদন করা যাবে ৩০ মার্চ, ২০১৯ পর্যন্ত।

সূত্র : জাগোজবস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.