Sylhet Today 24 PRINT

ব্লাস্ট সিলেট ইউনিটের প্যানেল আইনজীবী রেজাউল

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মার্চ, ২০১৯

মানবাধিকার ও আইনি সহায়তা সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) সিলেট ইউনিটের প্যানেল আইনজীবী নিয়োগ পেয়েছেন সিলেট জজ কোর্টের আইনজীবী রেজাউল করিম খান।
 
ব্লাস্ট সিলেটের কো-অর্ডিনেটর ইরফানুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত পত্রে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
 
গত মঙ্গলবার ইস্যু করা পত্রে বলা হয়, অ্যাডভোকেট রেজাউলের আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ও সিলেট ইউনিটের মাধ্যমে যাছাই-বাছাই শেষে প্যানেল আইনজীবী নিযুক্ত করার সিদ্ধান্ত হয়। আগামী ১৯ মার্চ জেলা আইনজীবী সমিতির লাইব্রেরি কক্ষে ব্লাস্টের প্যানেল আইনজীবীর কার্যক্রম সংক্রান্ত নীতি নির্দেশিকা বিষয়ে মতবিনিময় সভায় তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।  
 
সিলেট জজ কোর্টের আইনজীবী রেজাউল করিম খান সিলেট জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। সিলেটে বিভিন্ন মানবাধিকার ও পরিবেশ-আ্ইনবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রেজাউলের বাড়ি সুনামগঞ্জ শহরের মুহাম্মদপুর। বর্তমানে সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় বসবাস করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.