সিলেটটুডে ডেস্ক | ১৬ মার্চ, ২০১৯
১৩ নং ওর্য়াড ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রকি দেবের উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ফেন্ডস পাওয়ার স্পোর্টিং ক্লাব।
শনিবার (১৬ মার্চ) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মো. তাহের হুসেনের সভাপতিত্বে ও সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রূপম তালুকদারের পরিচালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি সাহেদ আহমদ।
অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ক্লাবের উপদেষ্টা চন্দন রায়, ১৩ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফকরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, জাগো হিন্দু বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপ্র দাস বিশু বিক্রম, ক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক পৃষ্টপোষক সদস্য অমর চন্দ্র দাস, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিধান কৃষ্ণ রায়, সুমন দাস, সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজ কামরান তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি অপু কর, রাজিব চন্দ্র দাস, শঙ্কু রায়, সাধারণ সম্পাদক রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক রক্তিম রায়, সৌরভ তালুকদার, হৃদয় ঘোষ অনিক, অর্থ সম্পাদক টিটন পাল, তথ্য প্রযুক্তি সম্পাদক বিজয় কৃষ্ণ সরকার, সদস্য প্রীতম চক্রবর্ত্তী, সৈয়দ তায়েফ, শেখ জাহেদ আহমদ, শাহিন আহমদ মোন্না, সঞ্জয় দাস, সরয়ার আহমদ, রাজু চন্দ, আবু হোসেন সালমান, আক্তার হোসেন, শুভ্র দেব প্রমুখ।