Sylhet Today 24 PRINT

বিমুট সিলেটের দ্বিতীয় বর্ষপূর্তি ও সার্টিফিকেট বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি |  ২২ মার্চ, ২০১৯

বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল আলট্রাসাউন্ড ট্রেনিং (বিমুট) সিলেটের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) সকালে নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমুটের চেয়ারম্যান অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রত্যেক ডাক্তারকে আলট্রাসনোগ্রাম সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ রোগীর রোগ নির্ণয়ে আলট্রাসনোগ্রামের প্রয়োজনীয়তা অপরিসীম।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিমুটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরান উদ্দিন ও ডা. বিশ্বপ্রিয় দাস এবং  বিমুটের কো-অর্ডিনেটর ডা. কাজী ফারাহ ফিরোজ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.