Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে নর্থ ইস্ট ইউনিভার্সিটির র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি

এনইইউবি প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৯

বর্ণাঢ্য র‌্যালি ও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ।

ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি সোমবার (২৬ মার্চ) সকাল ৯টায় শহরের বিভিন্ন স্থান অতিক্রম করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

উক্ত র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণে আরো অংশ গ্রহণ করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহজাদা আল সাদিক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহি রাসেল, সহযোগী অধ্যাপক মো. তানভীর আহমেদ চৌধুরী, সহকারী অধ্যাপক আল মেহদী সাদাত চৌধুরী, মাইদুল ইসলাম চৌধুরীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.