Sylhet Today 24 PRINT

কৃষ্ণগোবিন্দ প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন

সংবাদবিজ্ঞপ্তি |  ২৬ মার্চ, ২০১৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সিলেট সদর উপজেলার কৃষ্ণগোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেনা বেগমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এসএম হাসিনা বেগমের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউপি সদস্য আনোয়ার হোসেন আনু, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মৌলানা জামিল আহমদ। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রতœ বালা নাথ, রুশনা বেগম, নুরজাহান বেগম, লাইলী পুরকায়স্থ, সুভদ্রা পুরকায়স্থ, রাশেদা ইয়াসমিন, পলি দেব, রুবাইয়া জাহান দপ্তরী রঞ্জিত সিংহ প্রমুখ। এ ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, ছবি আঁকা, বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে এসব প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ সহ বিদ্যালয়ে শিক্ষকবৃৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.