Sylhet Today 24 PRINT

সিলেটে এনজেএল’র উদ্যােগে ফ্রি অপারেশন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৯

সিলেট নগরীর এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গরীব-অসহায় রোগীদের বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা প্রদান করা হয়েছে।

নগরীর কাজলশাহে এনজেএল ইএনটি সেন্টারে মঙ্গলবার (২৬ মার্চ) ও বুধবার (২৭ মার্চ) দুইদিনে ১০ জন রোগীর নাক, কান ও গলায় জটিল অপারেশন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইএনটি সার্জন ডা. নূরুল হুদা নাঈম। অপারেশনে তাকে সহযোগিতা করেন শহীদ সামসুদ্দিন মেডিকেলের ডা. এইচ অাহম্মেদ রুবেল, সিলেট এমএজি ওসমানী মেডিকেলের নাক কান গলা বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মো. অাব্দুল হাফিজ শাফী ও ডা. মো. হাসনাত অানোয়ার।

পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় অর্ধশতাধিক গরীব-অসহায় রোগীকে ওষুধ প্রদানসহ বিনামূল্যে চিকিৎসা সেবা দেন।

কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. নূরুল হুদা নাঈম ও সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার। রোগীদের স্বজনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শফিকুর রহমান।

ডা. নুরুল হুদা নাঈম বক্তব্যে বলেন, ‘‘এনজেএল জন্মলগ্ন থেকেই মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিবছরই অসহায়, দুঃস্থ রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদান, অপারেশন সেবা দিচ্ছে অামাদের প্রতিষ্ঠান। এ ধারা অব্যাহত থাকবে।’’ পাশাপাশি অাগামীতে বিনামূল্যের এই সেবা বড় পরিসরে অায়োজনের পরিকল্পনাও অাছে তাদের জানান তিনি।

জটিল অপারেশনগুলো ব্যয়বহুল উল্লেখ করে ডা. নুরুল হুদা নাঈম বলেন, অামরা অানন্দিত বিনামূল্যে দরিদ্রদের মধ্যে সেবা দিতে পেরে। অার্তমানবতার সেবার ধারাবাহিকতা ধরে রাখতে প্রতিমাসে অন্তত একজন দরিদ্র রোগীকে এন জে এল ইএনটি সেন্টারের পক্ষ থেকে বিনামূল্যে অপারেশন করানোর ঘোষণাও দেন ডা. নাঈম।

বিনামূল্যে জটিল অপারেশন করা রোগীদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন নগরীর চৌকিদেখির নাঈমুর রহমান, বালাগঞ্জের অাব্দুল রশিদ, ছাতকের সিদ্দিকুর রহমান, গোলাপগঞ্জের অাকতারুল ইসলাম, বিশ্বনাথের পারভেজ অাহমেদ।

নাকে অপারেশন করানো কিশোর নাঈমুরের পিতা শফিকুর রহমান বলেন, ডা. নাঈম দীর্ঘদিন ধরে তার প্রতিষ্ঠানের মাধ্যমে অার্তমানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। শুধু অামার সন্তান নয় এখানে অারোও অনেক অসহায় রোগী এসেছেন যারা অর্থাভাবে চিকিৎসাসেবা নিতে পারছিলেন না। এন জে এল থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করে তারা অানন্দিত। এরকম সেবা অব্যাহত রাখলে সুবিধাবঞ্চিত মানুষরা উপকৃত হবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.