Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ইউপি কার্যালয় স্থাপন নিয়ে মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তি |  ২৯ মার্চ, ২০১৯

ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের অস্থায়ী কার্যালয় স্থাপন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকার ইউনিয়নের কটাল পুর সেনের বাজারে অনূষ্টিত সভায় সভাপতিত্ব করেন, বিশিষ্ট মুরব্বী কুতুব উদ্দিন।

উত্তর কুশিয়ারা ইউপির ১ নং প্যানেল চেয়ারম্যান সোহেল চৌধুরী হেলালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,
বিশিষ্ট মুরব্বী তেরাব আলী, ইউপি সদস্য আব্দুল মনাফ, কয়েস আহমদ, জামাল উদ্দিন, বিশিষ্ট মুরব্বী আলম মিয়া, শিক্ষক আব্দুল মুকিত, শ্রমিক নেতা বশারত আলী, আহাদ মিয়া, জয়নাল আবেদিন, সেচ্ছাসেবক লীগ নেতা তালুকদার আব্দুল মালেক।

সভায় উপস্থিত ইউপি সদস্যগণ বলেন, তাদের অজ্ঞাতসারে ইউপি চেয়ারম্যান আহমদ জিলু কাউকে না জানিয়ে ইউনিয়ন সাব রেজিস্টারী অফিস থেকে ইলাশপুরের একটি কমিউনিটি সেন্টারে "রাতের আধারে" নিয়ে আসেন। যা জনগনের সাথে স্পষ্ট প্রতারণার সামিল। এইজন্য তারা জনগনের সহায়তা কামনা করেন।

সভায় উপস্থিত বক্তারা, চেয়ারম্যানের এরকম কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং একই সাথে জনগনের সাথে আলাপ আলোচনা করে ইউনিয়ন অফিস স্থাপন করার জন্য চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলনের ঘোষণা  দেন।

উল্লেখ্য, সভায় জানানো হয় আগামী সোমবার কটাল পুর বাজারে এই নিয়ে এক বৃহত্তর প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.