Sylhet Today 24 PRINT

সিলেটে বিএনও লুব্রিকেন্টের আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ৩০ মার্চ, ২০১৯

বিএনও লুব্রিকেন্টের আয়োজনে সিলেটে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) নগরীর উপশহরে অবস্থিত হোটেল গার্ডেন ইন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিএনও লুব্রিকেন্টসের পরিচালক সালাউদ্দিন ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক এহতেশামুল হক চৌধুরী, ফুলকপি গ্রুপের ডিজিএম মো. জসীম উদ্দিন, সিলেট জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ ও সিলেট মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. আবদুস সালাম আনু।

অনুষ্ঠানে ডিলার ও উপস্থিত দর্শকদের লুব্রিকেন্ট অয়েল সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন, বিএনও লুব্রিকেন্টসের জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) ড. খন্দকার জাকির হোসেন।

বক্তারা দেশের একমাত্র ও প্রথম লুব্রিকেন্ট ব্র্যান্ড হিসেবে বিএমডাব্লিও কর্তৃক স্বীকৃতি লাভ করায় অভিবাদন জানান এবং দেশীয় ব্র্যান্ড হিসেবে বিএনও লুব্রিকেন্টসকে প্রণোদনা দেয়ার কথা বলেন।

এদিকে একই স্থানে তিন দিন ব্যাপী লুব্রিকেন্ট মেলারও আয়োজন করেছে বিএনও লুব্রিকেন্টস। মেলায় এসে দর্শনার্থীরা পণ্য কিনে জিতে নিতে পারেন আকর্ষনীয় সব উপহার। মেলা চলবে আগামী ১লা এপ্রিল পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.