সিলেটটুডে ডেস্ক | ০১ এপ্রিল, ২০১৯
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গুরুতর অসুস্থ আ.ন.ম শফিকুল হককে দেখতে তার বাসায় গেছেন সিলেটের সাবেক মেয়র, আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
রোববার (৩১ মার্চ) রাতে তার বাসায় যান বদর উদ্দিন আহমদ কামরান। এসময় অগ্রজ এ রাজনীতিবিদের শয্যাপাশে কিছু সময় কাটান তিনি।
এসময় কামরান তার সুস্থতা কামনা করেন। এ সময় আ.ন.ম শফিকুল হকের শয্যাপাশে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সিলেট আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ আ.ন.ম শফিকুল হক দীর্ঘ দিন ধরে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগছনে। তার পরিবারের পক্ষ থেকে সিলেটসহ দেশ-বিদেশের সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।