Sylhet Today 24 PRINT

সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কমলগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা ও মিষ্টি বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হয়। কমলগঞ্জের কর্মরত সাংবাদিক ও সুধীজনের সরব উপস্থিতিতে বর্ষপূর্তি অনুষ্ঠান এক মিলন মেলায় পরিণত হয়।

৩১ মার্চ রোববার রাত সাড়ে ৮টায় সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের কমলগঞ্জ উপজেলা চৌমুহনাস্থ ব্যক্তিগত কার্যালয়ে ৭ম বর্ষপূতি উৎসবে যোগ দেয়া অতিথিদের ফুলেল শুভেচছা জানান কাগজ পরিবার। আগত অতিথিরা একে একে প্রতিষ্টাবার্ষিকীতে কমলগঞ্জের কাগজের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক, প্রধান সম্পাদ কে ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা জানান। এর পর শুভ জন্ম দিনের আনুষ্টানিক কেক কাটা হয়।

সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এবং কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ এর সভাপতিত্বে ও প্রধান সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিন।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সহ-সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন আহমদ, সাংবাদিক আব্দুল বাছিত খান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা অনিমেশ পাল লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।
 
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন, কমলগঞ্জের মানুষের প্রতিচ্ছবি হচ্ছে কমলগঞ্জের কাগজ। নানা প্রতিকুলতার মধ্যেও মানুষের কল্যানে পত্রিকাটি অবদান রাখছে। আগামীতে আরো বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে পত্রিকারটির ধারাবাহিক পথচলা অব্যাহত ও সাফল্য কামনা করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে সাংবাদিক ও সুধীজনরা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক-প্রকাশক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদতে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার পক্ষ থেকে উপস্থিত অতিথিদের উপহার প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.