Sylhet Today 24 PRINT

সাইফুর রহমানের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৯

মদন মোহন কলেজ ও তোয়াকুল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সাইফুর রহমানের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ।

বুধবার (৩ এপ্রিল) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদের সভাপতি এহছানুল হকের সভাপতিত্বে ও মোহাম্মদ শওকত আলীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ফারুক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আল আসলাম মুমিন, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ, অধ্যাপক এম. এ. রহিম, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, গোয়াইনঘাট সমিতি সিলেটের সাধারণ সম্পাদক আহমেদ মোস্তাকিন, অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট লিয়াকত আলী, মখলিছুর রহমান রনি, ছাত্রনেতা দেলোওয়ার হোসেন, মাসুদ রানা চৌধুরী,

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, প্রদ্যুৎ চক্রবর্তী,  অ্যাডভোকেট জাকির হোসেন, , নুরুল মোমিন জাহেদ, খলিলুর রহমান, সিরাজ উদ্দিন, এইচ. কে. এম. আপ্তার, জিয়াউর রহমান, ফয়সল আহমদ, খায়রুল আমিন, বাবৃুল চন্দ্র দাস,ইমাম উদ্দিন,  হারুনুর রশীদ, বদরুল ইসলাম,  মতিউর  রহমান, নিবাস চন্দ্র দাস, মামুন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা মদনমোহন কলেজের প্রভাষক সাইফুর রহমানের খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করার জোরদাবি জানান। বক্তারা বলেন, একটি মহল এই হত্যাকান্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করতে মনগড়া ভিত্তিহীন ও মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করছে। সাইফুর রহমানের খুনিদের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই হত্যাকান্ডে আরও যারা জড়িত রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য জোরদাবি জানান বক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.