Sylhet Today 24 PRINT

কুমার গণেশ পালের মৃত্যুতে সিলেট চেম্বারের শোক

সংবাদ বিজ্ঞপ্তি |  ০৪ এপ্রিল, ২০১৯

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য, পার্বণ প্রোডাকশনের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সংস্কৃতিকর্মী কুমার গণেশ পালের মৃত্যুতে শোক প্রকাশ করেছে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তারা।

চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ ও পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় চেম্বার সভাপতি তার বিদেহী আত্মার প্রশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.